• বিনোদন

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। এক যুগের বেশি সময় ধরে অভিনয়ে নিয়মিত হলেও তার কাজের সংখ্যা সেই হিসাবে বেশি না। অভিনয়ে এতদিন থাকার পরও ক্যামেরার সামনে এখনো কেন তাকে কম দেখা যায়? সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পর্শিয়া খোলামেলা কথায় জানান, কাজের সংখ্যা কম হওয়াটা তার জন্য কোনো আফসোসের বিষয় নয় বরং এটি তার নিজের পছন্দের জীবনধারারই অংশ। এছাড়া পর্দার স্পর্শিয়াকে দেখে অনেকে অনেক কিছু ভাবলেও বাস্তবে নিজেকে অত্যন্ত অলস বলে দাবি করেন তিনি। 

কাজ এবং ব্যক্তিত্ব প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস এবং আমার জীবনে যেহেতু খুব একটা ডিমান্ড নেই। আমি খুবই সাধারণ মানুষ।’

জনসাধারণের মনে তারকাদের জীবন সম্পর্কে যে ধারণা থাকে তা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমাকে বাইরে থেকে দেখলে অনেকে মনে করে যে, আমি খুব মুডি বা খুব হাই-ফাই লাইফস্টাইল আমার, ওরকম কিছু না। আমি খুবই সাধারণ মানুষ, আমার জীবনযাপন খুবই সাধারণ। আমার খুব চাওয়া-পাওয়া নাই জীবনে, তো যে কারণে আমার কম কাজ করলেও চলে।’

ক্যারিয়ারে কাজের সংখ্যার চেয়ে মানসিক শান্তি ও ব্যক্তিগত স্বস্তিকেই বেশি গুরুত্ব দেন স্পর্শিয়া। তার মতে, জীবনে চাওয়া-পাওয়ার তালিকা ছোট হলে চাপও কম থাকে। তাই নিজের গতিতে, নিজের মতো করে ক্যারিয়ারে কাজ করে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। 

মন্তব্য (০)





image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

বিনোদন প্রতিবেদক : দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত...

image

বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যব...

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ ...

image

জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি দেখতে চান অ...

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...

  • company_logo