ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক সেক্রেটারি ক্রিস রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালিতে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। খবর আল জাজিরার।
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘সেমাফোর ওয়ার্ল্ড ইকোনমি’ সম্মেলনে রাইট বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানির দাম চড়া থাকবে, এমনকি তা আরও বাড়তে পারে। সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তেলের দাম তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে।’
তিনি আরও জানান, মার্কিন-ইরান সংঘাত নিরসন হওয়ার পর জ্বালানি সরবরাহ পুনরায় স্বাভাবিক হলে দাম কমতে শুরু করবে। তবে পরিস্থিতির উন্নতি হতে কিছুটা সময় লাগবে, যা সেপ্টেম্বর মাসও ছাড়িয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)