• বিনোদন

বিসিআই আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সামিনা চৌধুরী ইন্ডিয়ানাতে! ‎

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ ইন্ডিয়ানার নোবলসভিল ফেয়ারগ্রাউন্ডে বিসিআই-এর উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়, এপ্রিল ১১ তারিখে। প্রায় ৫০০ প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গে মেলার স্টল এবং শিশু ও বড়দের জন্য বিভিন্ন গেমস।

‎৬৩ জন স্থানীয় শিল্পীর অংশগ্রহণে মঞ্চে উঠে আসে বৈচিত্র্যময় পরিবেশনা—গম্ভীরা, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, কোক স্টুডিও অনুপ্রাণিত লাইভ গ্রুপ সং, একাধিক দ্বৈত গান এবং ২২ জন পারফরমারের জমকালো ফ্যাশন শো।
‎শিল্পীদের মধ্যে ছিলেন— জেমস ফেরদৌস, নূরদীনা বেগম সেতু, কুহেলী দে,  মোহাম্মদ ইসলাম (তপু), শিলা ফারহানা তানিয়া,ফাতিমা ফারজানা মৌ, তানজিলা আহসান অনি, ডা. আশিকুর রহমান, মোহাম্মদ মারুফ হোসেন পল্লব, আল হাবিব, শ্বেতা, চন্দ্র নাথ, আজিজ করিম, ইফফাত পুতুল, ডা. নিলুফার ইসলাম মনা, ডা. রিশাদ হোসেন, রাগিব, প্রানুষা ইসলাম, ড. ইশতিয়াক, ডা. আসমা করলি, ডা. সোভানা ইসলাম যুথি এবং আরও অনেকে।

‎সন্ধ্যার মূল আকর্ষণ ছিলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী সামিনা চৌধুরী। তাঁর সুরেলা কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন পুরো পরিবেশকে করে তোলে আবেগঘন ও স্মরণীয়। তিনি বলেন, “এটা আমার প্রথমবার এখানে আসা, আর এত সুন্দর দর্শক ও ভালোবাসা দেখে আমি সত্যিই খুব আনন্দিত।”

বিসিআই সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে এমনভাবে তুলে ধরতে চাই, যেন নতুন প্রজন্ম তা হৃদয়ে ধারণ করে।”  

‎সাধারণ সম্পাদক মিজান পাটওয়ারী বলেন, “এই ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, এটি আমাদের কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করে।”

‎অনুষ্ঠানটি সফল করতে বিশেষ ভূমিকা রাখেন গোল্ড স্পন্সরগণ—মোহাম্মদ ইসলাম পান্থ, মোমিনুল ইসলাম, মিস বাংলাদেশ ইন ট্রেনিং (এমবিআইটি), নিকোল কুইন, ড. সোহেল আনোয়ার, মাসুম মাহবুব, শহিদুল ইসলাম এবং রিতু (ক্রস কান্ট্রি ট্রান্সপোর্টেশন)।

‎প্রবাসের মাটিতে এমন একটি উচ্চমানের সাংস্কৃতিক সন্ধ্যা বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও গর্বকে নতুন করে উজ্জীবিত করেছে।

মন্তব্য (০)





image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

বিনোদন প্রতিবেদক : দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত...

image

বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যব...

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ ...

  • company_logo