• লিড নিউজ
  • জাতীয়

টিডিএসে “পুলিশের আধুনিকায়নে শহীদ জিয়ার অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এ “পুলিশের আধুনিকায়নে শহীদ জিয়ার অবদান” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে স্মরণ ও মূল্যায়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন টিডিএস-এর ট্রেনিং প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তার প্রবন্ধে বলেন, আধুনিক ও জনমুখী পুলিশ বাহিনী গঠনে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ছিল যুগান্তকারী। তাঁর উদ্যোগে পুলিশ বাহিনীর জনবল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার সূচনা হয়।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন গঠন করেন এবং ১৯৭৬ সালের ৮ মার্চ নারী পুলিশ বাহিনী চালু করেন, যা পুলিশের মধ্যে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘জনগণের পুলিশ’ ধারণাকে সামনে রেখে তিনি স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বর গণহত্যার পর ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র প্রতিরোধে উদ্বুদ্ধ করে। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তিনি মুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে এবং সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, যা জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করে।

সেমিনারে উপস্থিত বক্তারা নিজ নিজ অবস্থান থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় টিডিএস-এর ট্রেনিং শাখার সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo