• শিক্ষা

আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-জুয়া বিরোধী শপথ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪নং আঠারবাড়ী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৩২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, রাবার, পেন্সিল ও কাটার বিতরণ করা হয়।

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী  লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয়দের মাদক, জুয়া ও চাঁদাবাজি বিরোধী শপথ পাঠ করানো হয়।

আঠারবাড়ী ইউনিয়নের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী শিববাড়ি মন্দির, শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী দাশপাড়া মন্দির ও শ্রী শ্রী রাজিবপুর মন্দির এলাকার আশপাশের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় গোপাল চন্দ্র বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক, জুয়া ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উদ্যোক্তা মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, একটি শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, “আমাদের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি মহোদয় ঈশ্বরগঞ্জকে একটি শিক্ষিত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। আমিও তার পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন দীর্ঘদিন ধরে আঠারবাড়ী ইউনিয়নে শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এমন উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়ে অনেকেই তাকে ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo