• শিক্ষা

লালগালিচায় বাকৃবিতে বিড়ালের র‍্যাম্প শো

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও বর্ণাঢ্য ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে‘পেট লাভার্স অফ বিএইউ’র উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

এতে 'যেমন খুশি তেমন সাজো', প্রদর্শনী ও র‍্যাম্প শোতে অংশ নেয় ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য বিড়াল। পোষা বিড়ালগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিড়ালের প্রতি মমত্ববোধ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক এবং সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “বিশ্ব পোষা প্রাণী দিবসকে সামনে রেখে আজকের এই ব্যতিক্রমী আয়োজন আমাদের জন্য শুধু বিনোদনের নয়, বরং একটি সচেতনতামূলক উদ্যোগ। পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল, আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তাই তাদের সঠিক পরিচর্যা, পুষ্টি, টিকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সবাইকে সচেতন করা অত্যন্ত জরুরি। এই ‘ক্যাট শো’-এর মাধ্যমে আমরা একদিকে যেমন বিড়ালপ্রেমীদের একত্রিত করতে পেরেছি, অন্যদিকে তাদের মাঝে বৈজ্ঞানিক জ্ঞানভিত্তিক প্রাণী পালন পদ্ধতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ পোষা প্রাণীর যত্ন ও ব্যবস্থাপনা সম্পর্কে আরও বেশি আগ্রহী ও সচেতন হয়ে ওঠেন।”

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিড়ালের র‍্যাম্প শো এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। এছাড়াও বিড়ালের সাধারণ রোগব্যাধি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা বিড়ালকে ‘ক্যাট অফ দ্য শো’ ঘোষণা করা হয় এবং দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

শোতে অংশগ্রহণকারী বিড়ালদের জন্য ছিল বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা। প্রতিটি বিড়ালের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (হেলথ চেকআপ) এবং বিনামূল্যে ভ্যাকসিনেশনের সুবিধা প্রদান করা হয়। এছাড়াও নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, বিড়ালের নেক বেল্ট ও স্ন্যাকসের ব্যবস্থা ছিল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পোষা প্রাণীর পৃষ্ঠপোষক হিসেবে যে আন্তরিকতা দেখাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি এ ধরনের আয়োজন নিয়মিত হবে। যারা বিড়ালপ্রেমী আছেন, তারা যেন প্রাণীর সঠিক যত্নে বৈজ্ঞানিক গাইডলাইন এবং পরামর্শগুলো মেনে চলেন। এতে করে পরিবারে একটি সুন্দর ও বিনোদনময় পরিবেশ বজায় থাকবে এবং মানুষের সঙ্গে প্রাণীর ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে।’

মন্তব্য (১)





image
image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo