• লিড নিউজ
  • জাতীয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।
‎
‎বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা যায়, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।
‎
‎রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
‎
‎এদিকে, শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

মন্তব্য (০)





image

২০২৭ সালের নভেম্বরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পা...

১

‎নিউজ ডেস্কঃ  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ...

image

‘২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প...

২

‎নিউজ ডেস্কঃ ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতী...

image

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ  বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ...

image

জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে: যুব...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে ৫ হাজ...

image

চুক্তিভিত্তিক চাকরিজীবী: পে স্কেলে বেতন-ভাতা নির্ধারণ করে...

৫

নিউজ ডেস্কঃ চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্ম...

  • company_logo