ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে, এবারের প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়েও ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে একটি ‘রিসেট’ বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না।
মূলত পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার প্রাক্কালে ইরানকে চাপে রাখতেই ওয়াশিংটন এই মারমুখী অবস্থান গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)