ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের আগে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আর্জেন্টির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মেসি আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন।
শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের ঝালিয়ে নিতে ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আলবেসিলেস্তরা।
এক লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কাইল ফিল্ডে খেলতে নেমে মেসি ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক স্থাপন করবেন। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্টেডিয়ামে খেলতে নামছেন তিনি।
কাইল ফিল্ডে ৬ই জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে স্টেডিয়ামের ইতিহাসে দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে, যখন মেক্সিকো বনাম ব্রাজিলের ম্যাচে ৮৫,০০০-এরও বেশি দর্শক সমাগম হয়েছিল।
প্রত্যাশা অনুযায়ী এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেলে, এটি যুক্তরাষ্ট্রের ঐ অঞ্চলে ফুটবলে দর্শক উপস্থিতির সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হতে পারে।
আর্জেন্টিনা আগামী ৯ই জুন আলাবামার অবার্নে অবস্থিত জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ প্রস্তুতি শেষ করবে। এটি ফুটবলের আরেকটি বিশাল ভেন্যু, যেখানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা খেলতে নামছেন।
স্পোর্টস ডেস্ক : সর্বশেষ বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্র...
নিউজ ডেস্ক : সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ,...
স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় দুই বছর ধরে ...
স্পোর্টস ডেস্ক: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবি...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যে...

মন্তব্য (০)