ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত হয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্বিপাক্ষিক বৈঠকে এই ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লে. জেনারেল মিনহাজুল
সাক্ষাতে শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ এবং দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
উভয় পক্ষই পরস্পরের জন্য অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)