• প্রশাসন

পুলিশ প্রশাসনে বড় রদবদল

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এ রদবদলের আদেশ দেওয়া হয়।

‎আদেশে বলা হয়েছে, বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টাসে অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে রদবদল করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত পদে/স্থানে বদলি/পদায়ন করা হলো।

‎এতে উল্লেখ করা হয়েছে, ক্রমিক নং-১ এ বর্ণিত কর্মকর্তার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রজ্ঞাপন নং-৪৪.০১.০০০০.০১১.১৯.০১০.২৬-১০৮৮, তারিখ-২৫/৩/২০২৬ খ্রি. মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা হিসেবে বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো।

‎এছাড়া ক্রমিক নং-৩ এ বর্ণিত কর্মকর্তার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রজ্ঞাপন নং-৪৪.০১.০০০০.০১১.১৯.০০৯.২৬-১০৩০, তারিখ-১৬/৩/২০২৬ খ্রি. মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাব হিসেবে বদলির আদেশও এতদ্বারা বাতিল করা হলো।

‎প্রজ্ঞাপনে উল্লিখিত কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২২/৪/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৩/৪/২০২৬ খ্রি. হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo