ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা বর্বর হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল (বুধবার, ৮ এপ্রিল) দিনভর চলে এ হামলা। এখন পর্যন্ত এ হামলায় ২৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এ দিন লেবাননে একের পর এক বোমা নিক্ষেপ করে ইসরাইলি সেনারা। এ বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ২০০ এর বেশি লেবানিজ নাগরিক আহত হয়েছেন।
রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় মাত্র দশ মিনিটের শতাধিক বিমান হামলায় ৮৯ জন নিহত হন। এরপর দিনভর হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় ২৫৪ জন। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, লেবানন চলমান যুদ্ধবিরতির চুক্তির বাইরেই থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক ঘণ্টা পরেই বৈরুতে চালানো বড় ধরনের হামলাকে লেবাননের পার্লামেন্ট স্পিকার ‘পুরাদস্তুর যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানান।
স্পিকার নাবিহ বেরি বলেন, ‘এ হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিডন এবং দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামকে লক্ষ্য করে চালানো হয়েছে। এর ফলে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।’
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)