• খেলাধুলা

‘বিশ্বকাপ না খেলে দৃষ্টান্ত রাখলাম, জানিয়ে দিলাম মেরুদণ্ড আছে’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরের নিলামে ৯ কোটি ২০ লাখে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতের উগ্রপন্থী হিন্দুদের হুমকির মুখে শেষ পর্যন্ত আইপিএলে থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মোস্তাফিজের এই ইস্যুতেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। যে কারণে বাংলাদেশ প্রায় ৩৩০ কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া করেছে। 

দেশের গৌরব ও নিরাপত্তার কথা ভেবে গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। এমনটি বলেছেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সম্প্রতি বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা ইস্যু যখন তুচ্ছ ব্যাপার হয়, আমাদের অপমান করা যখন সহজ ব্যাপার হয়। অপমান, তুচ্ছ করার জবাব যে আমরা দিতে পারি এর ভালো দৃষ্টান্ত রাখলাম। তাদের মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড বলে জিনিস আছে। এটা আপনার কাছে অর্জন না?’

শেষ মুহুর্তে বিশ্বকাপে না যাওয়ায় ধারণা করা হয়েছি বাংলাদেশকে আর্থিক জরিমানা দিতে হতে পারে; হতে পারত কোনো শাস্তি। কিন্তু তেমন কিছু হয়নি। এ ব্যাপারে আসিফ নজরুল বলেন, ‘সেই সময়ে যেসব কথা বলা হয়েছিল বিশ্বকাপ না খেললে বাংলাদেশ অনেক ক্ষতির মুখে পড়তে হবে। কই ক্ষতির মুখে পড়ছে? বিদেশি দলগুলো বাংলাদেশে এসে ক্রিকেট খেলছে না?’

মন্তব্য (০)





image

‘বিশ্বকাপ খেলতে না দিয়ে সরকার সাংঘাতিক ভুল করেছে’

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে ৯ ক...

image

তামিম নির্বাচিত হয়নি, নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে: সাকিব

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা হলেন ...

image

আইপিএলের সর্বকালের সেরা একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট আবিস্কারের পর থেকেই জনপ...

image

ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হৃদয়

স্পোর্টস ডেস্ক : ম্যাচ জেতানো দুটি জুটিতে নেতৃত্ব দিলেন। মাঠ...

image

শাহিন আফ্রিদির ছেলের সঙ্গে ক্রিকেটে মাতলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির ছেলে আলিয়ারে...

  • company_logo