• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ প্রস্তাবিত ১০ দফা শর্ত মানতে বাধ্য হয়েছেন ট্রাম্প, দাবি ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে তারা ১০ দফা শর্ত দিয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নিতে 'বাধ্য' হয়েছেন।

‎দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানিয়ান ইসলামিক রিপাবলিক ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার।

‎এছাড়া দেশটিতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সব প্রস্তাব ও সিদ্ধান্ত বাতিল, সংঘাতে ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও রয়েছে তালিকায়। লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত বন্ধ করার শর্তও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

‎বলা হয়েছে, আলোচনার সময় পারস্য উপসাগরের নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে। তবে এই দাবিগুলোর কোনো স্বাধীন সত্যতা এখনো যাচাই করা যায়নি। ওয়াশিংটনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

‎মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও ভয়াবহ হয়ে উঠছে: জ...

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ব্য...

image

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙব...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য...

image

আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘো...

নিউজ ডেস্ক : ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামি বি...

image

‎ইরান নিয়ে উদ্বেগে শেয়ারবাজারে অস্থিরতা, বাড়ছে তেলের দাম ‎

নিউজ ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিকভ...

image

বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন

নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিচালনায় প্রশাসনিক কাঠামো, ভূ-...

  • company_logo