• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর তেলের দাম কমেছে অন্তত ১৫ শতাংশ

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব দেখা গেছে।  গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে এবং বিশ্ব শেয়ারবাজারে ফিরে এসেছে আস্থা। খবর বিবিসির।
‎
‎উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই অবশেষে পাওয়া গেছে কিছুটা স্বস্তির আভাস। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১৫.৯% কমে ব্যারেল প্রতি ৯২.৩০ ডলারে নেমে এসেছে, আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ১৬.৫% কমে ৯৩.৮০ ডলারে দাঁড়িয়েছে।
‎
‎তবে, সংঘাত শুরু হওয়ার আগের তুলনায় দাম এখনও বেশি। ২৮ ফেব্রুয়ারির আগে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার প্রতি ব্যারেল।
‎
‎মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বেড়ে গিয়েছিল জ্বালানির খরচ। এর আগে ইরান হুমকি দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে তারা হরমুজ প্রণালি ব্যবহার করা জাহাজগুলোর ওপর হামলা চালাতে পারে।
‎
‎মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি ইরানের ওপর বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছি। শর্ত হলো ইরান যেন অবিলম্বে এবং নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দেয়।'
‎
‎এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে 'আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।'
‎
‎ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, 'ইরানের ওপর হামলা বন্ধ হলে' তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল সম্ভব হবে।
‎
‎যুদ্ধবিরতির ফলে হরমুজ প্রণালির কাছে আটকে থাকা তেলবাহী জাহাজগুলো আবার চলাচল শুরু করতে পারে, যা বাজারে কিছুটা স্বস্তি আনবে।
‎
‎তবে, স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। 

মন্তব্য (০)





image

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

১

নিউজ ডেস্ক : ২০২৭ সালের হজকে সামনে রেখে ৭৮ দেশের হজবিষয়ক অফি...

image

ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং

২

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ১৪ বছর ধরে দায়িত...

image

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

৩

নিউজ ডেস্ক : অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব...

image

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে

৪

নিউজ ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শওকত ই...

image

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

৫

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ...

  • company_logo