• আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে কোনো সংঘাত বা যুদ্ধ পছন্দ না করলেও, চলমান ইরান যুদ্ধে তিনি আমেরিকার পাশেই আছেন। 

ট্রাম্প জোর দিয়ে বলেন, ঈশ্বর ভালো এবং তিনি চান মানুষের যত্ন নেওয়া হোক, আর সেই জায়গা থেকেই তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন বলে ট্রাম্প বিশ্বাস করেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ইস্টার পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন সামরিক শক্তির প্রশংসা করে একে ‘অন্যতম সেরা সামরিক সময়’ হিসেবে অভিহিত করেন। 

তিনি দাবি করেন, যদিও যুদ্ধ কোনো সুখকর বিষয় নয় এবং তিনি নিজে বা ঈশ্বর কেউই বর্তমান পরিস্থিতি নিয়ে আনন্দিত নন, তবুও বৃহত্তর স্বার্থে এবং জনগণের নিরাপত্তার খাতিরে মার্কিন অবস্থান সঠিক।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তাদের দাবি না মানে তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। 

আন্তর্জাতিক মহলে এই ধরনের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও ট্রাম্প তার অবস্থানে অনড় রয়েছেন এবং যুদ্ধের এই কঠিন সময়ে ধর্মীয় অনুষঙ্গ টেনে এনে মার্কিন জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

মন্তব্য (০)





image

হামাস ফ্রান্সে পৌঁছাবে, মাখোঁকে আগেই সতর্ক করেছিলাম: নেতা...

১

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে চলমান দাঙ্গা নিয়ে দেশটির প্রে...

image

বিক্ষোভে ভাঙচুর-লুটপাটের শাস্তি বাড়াচ্ছে ইতালি

২

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে বিক্ষোভের সময় সহিংসতা, ভাঙচু...

image

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য ক...

image

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার...

image

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

৫

আন্তর্জাতিক ডেস্ক: তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্...

  • company_logo