ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না।
ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবারই (বাংলাদেশ সময় বুধবার সকাল) সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জানাতে গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি এমন হুমকি দেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই।’ ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘তাদের কোনো সেতু থাকবে না। তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না।’
যৌথ বাহিনীপ্রধান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাশে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। জানান, তিনি বিশ্বাস করেন ইরানের ‘বিচক্ষণ’ নেতারা ‘সৎ বিশ্বাসে’ আলোচনা করছেন। তবে ফলাফল এখনো অনিশ্চিত।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)