• লিড নিউজ
  • জাতীয়

‎সংরক্ষিত মহিলা আসনের তফসিল ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি এবং একটি আসন পাবে স্বতন্ত্র  সংসদ সদস্যরা। যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা কাউকে সমর্থন না দেয়, সেক্ষেত্রে ওই একটি আসনও যুক্ত হবে ক্ষমতাসীনদের ভাগে।

‎কমিশন সভা শেষে সোমবার (৬ এপ্রিল) এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এ পর্যন্ত ৫০টি মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী মালামাল সংরক্ষণ করা হবে।

‎এছাড়া, আদালতের আদেশে ফলাফল স্থগিত থাকা চট্টগ্রাম-২ ও ৪ আসনের বিষয়ে আদালত যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ইসি।

‎ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে ইসি সচিব জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে এই যন্ত্র ব্যবহার করা হবে না। বর্তমানে তিনটি পৃথক প্রতিষ্ঠান ইভিএম নিয়ে পর্যালোচনা করছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

‎এদিকে, ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটের বিষয়ে ইসি বলছে, সেখানকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তার বিষয়ে কাজ করছে তারা।

মন্তব্য (০)





image

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ...

image

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে...

image

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ...

নিউজ ডেস্কঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক ...

image

আগামী তিন দিনে আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসি...

image

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দ...

  • company_logo