ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জারি করা বিভিন্ন অধ্যাদেশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো ঘিরে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইনে রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও, গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে রয়ে গেছে দুর্বলতা। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে উদ্বেগজনক বলছে সংস্থাটি।
এছাড়া মানবাধিকার, দুদক ও গুম প্রতিরোধ সংক্রান্ত কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তেও প্রশ্ন তুলেছে টিআইবি। তাদের আশঙ্কা, এতে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশসহ কয়েকটি প্রস্তাবিত আইনকে স্বাধীনতা ও নিরপেক্ষতার মানদণ্ডে অযোগ্য বলে বাতিলের দাবি জানানো হয়।
নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...
নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...
নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...
নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...
নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

মন্তব্য (০)