ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাল্যবিবাহের আইন আছে, তবে আইনের প্রয়োগ নিয়ে প্রশ্নও রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। আজ (সোমবার, ৬ এপ্রিল) রাজধানীর গুলশানের লেকশোরে নারী ও শিশু অধিকার সুরক্ষা ও অভিভুক্তিমূলক নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন।
ফ্যামিলি কার্ড ছিলো নারীর ক্ষমতায়ণ উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারগুলো বাস্তবায়নে অত্যন্ত গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় কাজ করার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘আমাদের মেয়েরা সবচেয়ে বেশি কাজ করে। বাসার কাজ শেষ করে আবার বাইরে কাজে যাচ্ছে। আমাদের মেয়েরা অনেক বেশি দায়িত্বশীল, দায়িত্ব পালন করে। আমরাই তাদের আন্ডারমাইন করি।’
নারী ও শিশু নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা ঘর থেকে শুরু হয়। নারী নির্যাতন ও শিশু নির্যাতনে সরকার জিরো টলারেন্স। আইনের বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।’
নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...
নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...
নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...
নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...
নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

মন্তব্য (০)