• লিড নিউজ
  • জাতীয়

সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শপথ থেকে শুরু করে সবকিছু সংবিধান মেনে করলেও, বিরোধী দল সংশোধন ইস্যুতে সংবিধান মানতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল (রোববার, ৫ এপ্রিল) সংসদ অধিবেশনের মুলতবি আলোচনায় তিনি বলেন, সংবিধান সংস্কার হয় না, সংশোধন-পরিবর্তন ও রহিত হয়। আইনমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন চায় আর সেই পথ ধরেই এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, গণভোটের নির্দেশনা অনুযায়ীই সংবিধান সংস্কারের দাবি বিরোধীদলীয় নেতার।

‎স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংস্কার সংবিধান হয় না মাননীয় স্পিকার। সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয় ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। সংবিধানকে আপনারা পরিবর্তন চেয়েছেন। আপনি রেকর্ড দেখতে পারবেন। সংবিধান পরিবর্তন তো সংশোধনের মাধ্যমে হতে পারে।’

‎ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৮ম দিনে জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবে সরকার দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার প্রস্তাব তোলেন।

‎আলোচনায় বিরোধী দলীয় নেতা দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংশোধন নয়, সংবিধান সংস্কারের দাবি তোলেন। এসময়, কোন বিতর্ক ছাড়াই গণভোট মেনে নেওয়ার আহবান জানান বিরোধী দলীয় নেতা। এসময়, সংবিধানের যেসব সংস্কার ও সংশোধন প্রয়োজন গণভোটের নির্দেশনা অনুযায়ী সেগুলো বাস্তবায়নের দাবি জানান তিনি।

‎বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো মত দিতে পারলাম না। এখন যে ব্যাপারে আমরা কাগজপত্র পেলাম না, মত দিতে পারলাম না এ সিদ্ধান্তগুলোর হাশর কি হবে আমি বুঝতে পারছি না। যে গণভোটে আমরা সবাই রাজি ছিলাম, হ্যাঁ বলতে সবাই মিলে ক্যাম্পেইন করেছি আসুন কোনো বিতর্ক ছাড়াই এ গণভোটটা আমরা মেনে নিই।’

‎জবাবে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ জনগণের মুক্তির সনদ। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এবং সেই পথ ধরেই এগোচ্ছে।

‎আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘৩০ দিনে ৩০ হাজার সহযোদ্ধার কারো চোখ নেই, কারো কান নেই, কারো মাথা নেই, কারো খুলি নেই, কারো পা নেই। এখানে যারা আছেন তাদের প্রতিদিনের বিদগ্ধ যন্ত্রণার ফসল এ জুলাই সনদ। বিএনপি জুলাই সনদের প্রতিটি অধ্যায়কে, প্রতিটি অনুচ্ছেদকে ধারণ করে।’

‎মুলতবি আলোচনায় সংসদ নেতার পক্ষে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেগম খালেদা জিয়া পঞ্চদশ সংশোধনীর বিরোধিতা করতে গিয়ে রূপক অর্থে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন বলেও দাবি করেন তিনি।

‎এসময় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, শপথ থেকে শুরু করে সবকিছু সংবিধান মেনে করলেও সংবিধান সংশোধন ইস্যুতে সংবিধান মানতে চায় না বিরোধী দল। বলেন, জুলাই জাতীয় সনদের সকল অঙ্গীকারনামা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo