• বিনোদন

সেই প্রতীক্ষা আর শক্তি— সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার: মেহজাবীন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড়পর্দাসহ ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছেন। সদ্য মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ দেখা গেছে তাকে। প্রীতম হাসানের বিপরীতে সেখানে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে দেশের বিনোদন জগতে অনন্য এক উচ্চতায় অবস্থান করছেন মেহজাবীন চৌধুরী।

রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও অভিনেত্রীর সরব উপস্থিতি রয়েছে। মাঝে মধ্যেই তিনি গ্ল্যামারাস লুকে তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। এ নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী। সদ্য তার এক আভিজাত্যপূর্ণ উপস্থিতি আবার মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের।

শনিবার (৪ এপ্রিল) বিকালে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মেহজাবীন চৌধুরী। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, অফ-শোল্ডার সাদা একটি লং গাউন পরে আছেন তিনি, যাতে রয়েছে আকর্ষণীয় কাজ। হাতে রুপালি রঙের ছোট ব্যাগ ও ম্যাচিং গহনায় অত্যন্ত গ্ল্যামারাস রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে মেহজাবীনের মেকআপ ও হেয়ার স্টাইল ছিল মার্জিত, যা তার সঙ্গে চমৎকারভাবে মানিয়েছে। পোস্টের নিচে ভক্তরা তার এ সাজের প্রশংসা করেছেন।

ছবির ক্যাপশনে মেহজাবীন চৌধুরী লিখেছেন— লাক্স গালার জন্য প্রস্তুত হওয়াটা মূল অনুষ্ঠানের মতোই রোমাঞ্চকর ছিল। সেই প্রতীক্ষা আর শক্তি— সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখান থেকে কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন তিনি। সাদা রঙের স্টাইলিশ গাউনে তার এ নতুন লুক এখন ভক্ত-অনুরাগীদের প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘লাক্স সুপারস্টার’ গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতার মঞ্চে লড়াই করেছিলেন মেহজাবীন চৌধুরী। সেই প্রতিযোগিতায় তার মাথায় ওঠে লাক্স সুপারস্টারের মুকুট। এবারের প্রতিযোগীদের বিচারকও ছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর শুক্রবার আয়োজিত লাক্স সুপারস্টারের সেই আসরের গালা নাইটে উপস্থিত হয়ে তিনি নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণও করেন।

মন্তব্য (০)





image

এফডিসিতে গিয়ে ‘বিব্রত’ ওমর সানী, ক্ষোভ ঝারলেন লাইভে

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শুক্...

image

মাল্টিপ্লেক্সে প্রশংসিত রাক্ষস, শুক্রবার থেকে সিঙ্গেল স্ক...

বিনোদন প্রতিবেদকঃ ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস এব...

image

মিষ্টি জান্নাতের নতুন প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত আব...

image

যে কারণে সিঙ্গেল স্ক্রীণে এখনও নেই ‘দম’

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘...

image

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে আগামীকাল থ...

  • company_logo