• লিড নিউজ
  • জাতীয়

‎কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারাদেশে কৃষকদের মাঝে ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দেয়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

‎বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিফিংকালে তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, আজ সারাদেশে ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে মিটিং করা হয়েছে। জেলা প্রশাসকরা মিটিং এ যুক্ত ছিলেন। সেখানে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত ডিজেল মজুদ আছে বলে ডিসিদের জানিয়ে দেয়া হয়েছে এবং সারাদেশে কৃষকদের মাঝে চাহিদা মতো ডিজেল প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

‎সরকারের নির্দেশনার পর সারাদেশে কৃষকদের মাঝে ডিজেল প্রাপ্তি নিশ্চিত হবে এবং সকল কৃষক প্রয়োজন মত ডিজেল পাবেন বলে মুখপত্র আশা প্রকাশ করেন।

‎মনির হোসেন চৌধুরী জানান, সরকারের কাছে বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ টন ডিজেল মজুদ আছে। তাই সারাদেশে কৃষকদের ডিজেল দিতে সরকারের পক্ষ থেকে কোন অসুবিধা নেই।

‎তিনি বলেন, কৃষকদের ডিজেল প্রাপ্তিতে কোন অসুবিধা হলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

‎মনির হোসেন চৌধুরী বলেন, ডিজেল ছাড়াও অকটেন ও পেট্রোলের কোন সমস্যা নেই। গত দিনগুলোতে যেভাবে সরকারের পক্ষ থেকে সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হতো বর্তমান সময়েও সেভাবেই সরবরাহ করা হচ্ছে।

‎তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ অবস্থার কারণে অনেকেই হয়তো দাম বাড়ানোর সুযোগ নিতে গিয়ে অন্যায়ভাবে জ্বালানি তেল মজুদ করছেন। এই মজুদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত আছে।

‎তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ অব্যবস্থার কারণে অনেক গ্রাহকও মনে করছেন যে, যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাই তারাও অতিরিক্ত তেল কিনে রাখার প্রবণতায় নেমেছেন। সেই হিসেবে অনেক গ্রাহক ও চাহিদার তুলনায় বেশি তেল নিতে পাম্পে ভিড় করছেন। এসব কারণেও পেট্রোল পাম্পে ভিড় বাড়ছে।

‎মনির হোসেন চৌধুরী বলেন, সারাদেশে গ্রাহকদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।

‎তিনি বলেন, সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষ ও পেট্রোলপাম্প মালিকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ...

image

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে...

image

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ...

নিউজ ডেস্কঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক ...

image

আগামী তিন দিনে আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসি...

image

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দ...

  • company_logo