• লিড নিউজ
  • জাতীয়

‎হামের মৃত্যু তদন্তে কমিটি গঠনের দাবি, স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

‎আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এ রিট আবেদন করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

‎রিটে আদালতের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে; যেখানে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হার, টিকাদানের পরিমাণ, টিকার প্রাপ্যতা এবং সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত উল্লেখ থাকবে।

‎একই সঙ্গে টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ অনুসন্ধানে স্বাধীন, সময়সীমাবদ্ধ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

‎এছাড়া কেন সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি, তা ব্যাখ্যা করে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের আবেদন জানানো হয়েছে।

‎রিট আবেদনে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা নিশ্চিত না করা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে ঘাটতি সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। তাই অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু এবং টিকা, সিরিঞ্জসহ প্রয়োজনীয় সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

‎এদিকে, চলমান প্রাদুর্ভাবের মধ্যেও স্কুলে সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেয়াকে জননিরাপত্তার প্রতি অবহেলা উল্লেখ করে আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ...

image

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে...

image

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ...

নিউজ ডেস্কঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক ...

image

আগামী তিন দিনে আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসি...

image

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দ...

  • company_logo