• লিড নিউজ
  • জাতীয়

এডিবি’র সহায়তা বাড়লে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সার্বিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

‎সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োং-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

‎বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে এডিবি’র ক্রমবর্ধমান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী ভবিষ্যতে এই সহযোগিতা আরো বিস্তৃত ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

‎মন্ত্রী বলেন, দেশের গ্রামীণ অঞ্চল-বিশেষ করে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনায় এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে এডিবি’র সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান তিনি।

‎বৈঠকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরো সম্প্রসারণে এডিবি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

‎এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা

নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...

image

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’র আয়োজন পররাষ্...

নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...

image

মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...

image

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...

image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

  • company_logo