ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এগিয়ে গেলেন তিনি।
২০২৬ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে এই কৃতিত্ব গড়েন জাদেজা। নিজের সাবেক দলের বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান তিনি, তুলে নেন শিবম দুবে ও সরফরাজ খানের দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
এর সুবাদে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭২, যা তাকে আইপিএলের ইতিহাসে নবম সর্বোচ্চ উইকেট শিকারির জায়গায় তুলে দিয়েছে। অন্যদিকে মালিঙ্গার উইকেট সংখ্যা ছিল ১৭০।
২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করে শিরোপা জেতেন জাদেজা। পরে ২০১২ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে দীর্ঘ সময় খেলেন তিনি।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন এবং ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২৬ মৌসুমের আগে নিলামের মাধ্যমে আবার রাজস্থান রয়্যালসে ফিরে আসেন জাদেজা। আর ফিরে এসেই প্রথম ম্যাচে এমন রেকর্ড গড়ে দারুণভাবে নিজের উপস্থিতি জানান দেন তিনি।
স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...
স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

মন্তব্য (০)