ফাইল ছবি
নিউজ ডেস্কঃ এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কারণ, এটি সরকারের অগ্রাধিকার দেওয়া একটি প্রকল্প।
তিনি আরও বলেন, এবারের ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং। কারণ দেড় কোটি মানুষ ঢাকার বাইরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে। নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় নাকি সেটি চিন্তা করা হচ্ছে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এর জন্য কোনো অতিরিক্ত ব্যয় করবে না সরকার।
নিউজ ডেস্ক : তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বিমানবাহিনীর সাব...
নিউজ ডেস্ক : মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সং...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফ...
নিউজ ডেস্কঃ নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যার পর বিমানবাহ...

মন্তব্য (০)