• লিড নিউজ
  • জাতীয়

৭০ ভাগ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন: শফিকুল ইসলাম মাসুদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের ৭০ ভাগ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। আর ৫১ ভাগ ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছেন। অথচ রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন নিয়ে কাজ করছে না সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত ১৭ বছরের উন্নয়নের কথা বলে নির্বাচন ভুলিয়ে দেওয়া হয়েছে। বিগত দেড় বছর নির্বাচনের কথা বলে বিচার ও সংস্কার ভুলে গিয়েছিলাম। নখের কালি শুকাতে না শুকাতে জুলাই সনদ ভুলে গিয়েছিলাম।

তিনি আরও বলেন, রাস্তা সংস্কার না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সংশোধনের দিকে যাচ্ছি। সংশোধনের জন্য জনগণ কাজ করেনি। অ্যামেডমেন্টের জন্য শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল। কিন্তু ছেলেরা এটা গ্রহণ করেনি। ১১টি সিটি করপোরেশনে প্রশাসক বদল হয়েছে। সেখানে সরকার দলীয় লোক। একটাও সরকারের বাইরে নেই। বিএনপি ৪২টা জেলা প্রশাসক বদলি করেছে। সেখানেও কি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া যেত না?

মন্তব্য (০)





image

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা

নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...

image

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’র আয়োজন পররাষ্...

নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...

image

মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...

image

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...

image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

  • company_logo