ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-রাশিয়াসহ সম্ভব সব দেশ থেকে জ্বালানি তেল আমদানির আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব জায়গা থেকে জ্বালানি সংগ্রহ করছি। আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেখান থেকে আমারা সহজে তেল আনতে পারবো সেই জায়গা থেকে আমরা জ্বালানি আনার ব্যবস্থা করছি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব জায়গা থেকে আমরা সোর্সিং করছি।’
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে কারণ দেশটি একটি স্যাংশন দিয়ে রেখেছে রাশিয়াকে। সেই কারণে যুক্তরাষ্ট্রের কথাটা আসে। কিন্তু সেটা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গেও জ্বালানি মন্ত্রণালয় আলাপ করছে, রাশিয়ার সঙ্গেও আলাপ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় যে সহযোগিতা চাইবে জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা সেটা দেব।’
এখনো জ্বালানির সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গতকালও শুনেছি, আমাদের জ্বালানিমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, যে বিভিন্ন জায়গায় জ্বালানি বা তেল মজুদ করে রাখা হচ্ছে, হোল্ডিং করা হচ্ছে। এই হোল্ডিংয়ের কারণে অনেক অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করছে। ফলে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। তাই জ্বালানি সংকট নেই।’
জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে যের আমাদের জ্বালানি এবং অর্থনীতির ওপরে কোনো চাপ না পড়ে, সেজন্যই আমরা এখন থেকেই সোর্সিংগুলো করে যাচ্ছি।’
নিউজ ডেস্ক : তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বিমানবাহিনীর সাব...
নিউজ ডেস্ক : মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সং...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফ...
নিউজ ডেস্কঃ নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যার পর বিমানবাহ...

মন্তব্য (০)