• লিড নিউজ
  • জাতীয়

দেশে অকটেন মজুত আছে ৭৯৪০ টন, পেট্রোল আছে ১১ হাজার ৪৩১ টন ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে এখন পর্যন্ত অকটেন মজুত আছে ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল আছে ১১ হাজার ৪৩১ টন, আর ডিজেল আছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী ব্রিফিংয়ে এ তথ্য জানান।

‎মনির হোসেন চৌধুরী বলেন, আজ পর্যন্ত ডিজেল মজুদ আছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। অকটেন আছে ৭হাজার ৯৪০ টন, পেট্রোল আছে ১১ হাজার ৪৩১ টন। জেট ফুয়েলের পর্যাপ্ত মজুত আছে। জেট ফুয়েল আছে ৪৪ হাজার ৬০৯ টন।

‎তিনি বলেন, ৩০ মার্চ জ্বালানি উদ্ধার হয়েছে ৮৭ হাজার ৮০০ লিটার। সব মিলিয়ে জ্বালানি উদ্ধার হয়েছে ২ লাখ ৯৬ হাজার টন। মামলা হয়েছে ১২ শ ৪৪টি, কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৪ জনকে।

‎জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, যারা মজুত করেছে, তারাই বলতে পারবে কেন মজুদ করছে। জ্বালানির কোনো সংকট নেই। তিনি বলেন, সপ্তাহের মধ্যে নির্দিষ্ট ভেহিক্যালসের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে। কম সময়ে সব গাড়িকে দেয়া সম্ভব না, বিষয়টা জটিল।

‎তিনি বলেন, ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ডিপোতে চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে। না দেওয়ার কোনো তথ্য নেই। গত বছর যে পরিমাণ জ্বালানি পেয়েছিল, এ বছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। মজুত করার প্রবণতা থেকে কেউ বেশি চাইলে অন্য বিষয়।

মন্তব্য (০)





image

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন...

image

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ...

image

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে...

image

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ...

নিউজ ডেস্কঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক ...

image

আগামী তিন দিনে আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসি...

  • company_logo