• লিড নিউজ
  • জাতীয়

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ-কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে চীনের বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার।

‎আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এ বিষয়ে আলোচনা করেন।

‎বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ এবং ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্টগুলোতে দক্ষ চীনা কোচ ও উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

‎সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ক্রীড়া ইভেন্টকে সমানভাবে এগিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ‘ক্রীড়া কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‎এসময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের উদীয়মান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

‎প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেন।

‎একইসঙ্গে চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়ে তিনি জানান, নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের এই খাত আরও সমৃদ্ধ হবে।

মন্তব্য (০)





image

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন...

image

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ...

image

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে...

image

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ...

নিউজ ডেস্কঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক ...

image

আগামী তিন দিনে আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসি...

  • company_logo