• খেলাধুলা

মোস্তাফিজের কাছ থেকে শিখতে আগ্রহী হারিস রউফ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নবাগত হায়দরাবাদ কিংসম্যানকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

দলের বড় জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন তিনি। টাইগার পেসারের এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রউফ বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগে খেলেছেন। বাংলাদেশের হয়ে তিনি অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এবং আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করেছেন।’

তিনি আরও জানান, ‘আমার চেষ্টা থাকবে মোস্তাফিজের কাছ থেকে নতুন কৌশল শিখে তা মাঠে কাজে লাগানোর। উনি অনেক অভিজ্ঞ বোলার।’

রউফ দলের বোলিং ইউনিটের ব্যাপারেও বলেন, ‘আমাদের বোলিং লাইনআপ এমন যে, আন্তর্জাতিক ক্রিকেটেও এরকম শক্তিশালী কম্বিনেশন কম দেখা যায়। আমাদের দলে টি-টোয়েন্টির সেরা বোলাররা আছেন—পেসার ও স্পিনার দুটোই। বেঞ্চেও ভালো বোলার রয়েছে।’

এদিন আরেক টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন লাহোরের জার্সিতে পিএসএলে অভিষেক করেছেন। তবে ব্যাট হাতে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি, ১৩ বলে ১ ছক্কায় ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

মন্তব্য (০)





image

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

ম্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো ...

image

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় সিদ্...

image

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মঙ...

image

সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু হলেও বা...

image

খেলোয়াড় বন্ধুরা রাজনীতি না করে খেলায় মন দিন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে মাঠের খেলায় মন দেওয়ার জন্য খেলোয়াড়দে...

  • company_logo