ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও মাতিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। নিজের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন তিনি। কখনো ব্যাট হাতে কিংবা কখনো বল, ম্যাচের মোড় ঘুরিয়ে দলকে জেতানোর অসংখ্য উদাহরণ রয়েছে তার ক্যারিয়ারে।
এবার সাকিবের এই অবদানের স্বীকৃতি হিসেবে উইজডেনের আইপিএল সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
সম্প্রতি উইজডেন এশিয়ার (ভারত বাদে) ক্রিকেটারদের নিয়ে আইপিএলের একটি সেরা একাদশ প্রকাশ করেছে, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছে সাকিবের নাম। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে মোট ৭১ ম্যাচ খেলে তিনি ১৯.৮২ গড়ে ও ১২৪.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৩ রান। বল হাতে তিনি আরও বেশি কার্যকর, ৭.৪৩ ইকোনমিতে শিকার করেছেন মোট ৬৩টি উইকেট।
এই একাদশে শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিপত্য বেশি, মোট ছয়জন ক্রিকেটার এই একাদশে জায়গা পেয়েছেন। ওপেনিং জুটিতে আছেন সনাথ জয়াসুরিয়া ও রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চার নম্বরে রয়েছেন দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। সাকিব ব্যাটিং করবেন পাঁচ নম্বরে।
অলরাউন্ডার বিভাগে ছয় ও সাত নম্বরে রয়েছেন আজহার মেহমুদ ও থিসারা পেরেরা। উল্লেখ্য, পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও আজহার যুক্তরাজ্যের পাসপোর্টে খেলার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে পেরেরা একাধিক দলের হয়ে খেলে শেষের দিকে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন।
বোলিং বিভাগে স্পিন আক্রমণে আছেন মুত্তিয়া মুরালিধরন ও রশিদ খান। পেস আক্রমণে জায়গা পেয়েছেন সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা। ২০০৮ সালের প্রথম আইপিএলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে তানভীর বিশেষভাবে আলোচনায় এসেছিলেন।
২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। তবে তিনি পুরোপুরি ক্রিকেট থেকে দূরে নন—সিপিএল, পিএসএল ও কাউন্টি ক্রিকেটে নিয়মিত খেলছেন। দীর্ঘদিন পর তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা চলমান থাকলেও সেটি কবে হবে তা এখনো নিশ্চিত নয়।
ম্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো ...
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় সিদ্...
নিউজ ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মঙ...
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু হলেও বা...
নিউজ ডেস্ক : কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে মাঠের খেলায় মন দেওয়ার জন্য খেলোয়াড়দে...

মন্তব্য (০)