ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ‘অঘোষিত ফাইনালে’ দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে ৩৩ রানের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা।
বুধবার হ্যাগলি ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। টার্গেট তাড়া করতে নেমে ওটনিল বার্টমান, জেরাল্ড কোয়েৎজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে করতে পারে ১৫৪ রান।
দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জেতানোর মূল কৃতিত্বটা কনর এস্টারহুইজেনের। তিনি মাত্র ৩৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন। তিনি উইকেটে আসেন ১১তম ওভারে। তখন দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৭৬। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার রান ১৮৭ পর্যন্ত গেছে এস্টারহুইজেনের কল্যাণে। সিরিজের চতুর্থ ম্যাচেও ফিফটি করেছিলেন তিনি।
ম্যাচের পাশপাশি সিরিজ হারে নিউজিল্যান্ডের ফিল্ডারদের দায়ও আছে। বেশ কয়েকটি ক্যাচ ফেলেছেন তারা। যদিও দুর্দান্ত এক ক্যাচ নিয়ে রুবিন হারমানকে ফিরিয়েছেন নিক কেলি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে হারমানের ব্যাট থেকে, তিনি করেছেন ৩৯ রান।
রান তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ২ রান করে ফেরেন কেটেন ক্লার্ক। টিম রবিনসন, ডেন ক্লিভাররাও ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি। রবিনসন করেছেন ২৫, ক্লিভার ২২।
দলের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৩৬ রান করেছেন বেভন জ্যাকবস। অধিনায়ক জিমি নিশাম করেছেন ২৪ বলে ২৪ রান। তবে এসব ইনিংস শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
ম্যাচসেরার পাশপাশি সিরিজসেরাও হয়েছেন এস্টারহুইজেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৭/৪ (এস্টারহুইজেন ৭৫*, হারমান ৩৯, মুল্ডার ৩১; সিয়ার্স ২/৩৭, ক্লার্কসন ১/১৪, ফোকস ১/২২)।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৮ (জ্যাকবস ৩৬, রবিনসন ২৫, নিশাম ২৪; কোয়েৎজি ২/২১, মুল্ডার ২/২৮, বার্টমান ২/৩৩)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কনর এস্টারহুইজেন।
ম্যান অব দ্য সিরিজ: কনর এস্টারহুইজেন।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী।
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দর...
স্পোর্টস ডেস্ক: আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্...
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা পরখ করেই ২০...
নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধি...
স্পোর্টস ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে যাওয়ার ...

মন্তব্য (০)