ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্ল পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু আলোচিত সিনেমা। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্দায় তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক দর্শক ভুলে গেছেন তাদের কাজের পরিধি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে নিজের কাজের সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করলেন পূর্ণিমা। পূর্ণিমা জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা নেহাত কম নয়।
সাক্ষাৎকারে পুর্ণিমা বলেন, ‘শাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। অনেকে এখনো বলে কি, আপনি কি শাকিবের সাথে কাজ করেছেন কখনো?’
পূর্ণিমা আরও বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। মানে আমরা তো একসাথেই এসেছি আগে-পরে হোক যখনই হোক।’
অভিনেত্রী বলেন, ‘শাকিব পপুলার হওয়ার আগে, মানে ওকে নিয়ে ওর সাথে আমি টিভিসি করেছি অনেকগুলো দেশের বাইরে গিয়ে। তখন শাকিবকে যতটুকু না চিনত আমি তখন ওর সাথে কাজ করেছি। কিন্তু ওর সাথে যে আমি প্রায় ২৫ থেকে ২৬টার মতন ছবি করেছি।’
বিনোদন ডেস্কঃ অপেক্ষার অবসান! জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অ...
বিনোদন ডেস্ক : মিশসের বিপক্ষে নাটকীয় ম্যাচ শেষে রেফারিং ও ভ...
বিনোদন প্রতিবেদক: দেশীয় অন্তর্জাল জগতে সাম্প্রতিক সময়ের বহ...
বিনোদন প্রতিবেদক: নাটক - চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল জয়ীতা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন ঢালিউড অভ...

মন্তব্য (০)