• লিড নিউজ
  • শিক্ষা

‎প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে দেশের অধিকাংশ জেলায় একযোগে এ পরীক্ষা শুরু হবে।

‎বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার এই সূচি নির্ধারণ করা হয়েছে।

‎নির্দেশনা অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল বুধবার পরীক্ষা শুরু হবে। ঐ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

‎এরপর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

‎অন্যদিকে, তিন পার্বত্য জেলার জন্য নির্ধারণ করা হয়েছে ভিন্ন সূচি। সেখানে ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে ওই তিন জেলায় পরীক্ষা শেষ হবে।

‎অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

‎প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দেশনা

নিউজ ডেস্কঃ আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক...

image

পদে বহাল জাবি ভিসি, ঈদের পর প্রো-ভিসি-কোষাধ্যক্ষ বদল

নিউজ ডেস্ক : দেশের নতুন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক পদে পরিবর্ত...

image

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএ...

image

রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথসহ আরও সাত বিশ্ববিদ্যালয়ে নতুন...

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ...

image

কৃষি প্রকৌশলে বিশ্বমঞ্চে উজ্জ্বল বাকৃবি, গোল্ডসহ চার সাফল্য

বাকৃবি প্রতিনিধি : আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং অঙ্গনে অনন্য মাই...

  • company_logo