• শিক্ষা

পদে বহাল জাবি ভিসি, ঈদের পর প্রো-ভিসি-কোষাধ্যক্ষ বদল

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের নতুন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক পদে পরিবর্তন শুরু করেছে। গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ((ভিসি) নিয়োগের ঘোষণা দেয়। 

শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও পরিবর্তন আনা হয়েছে। অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করায় তার জায়গায় নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. মামুন আহমেদ।    

সাতটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে রদবদল হলেও পরিবর্তনের বাইরে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এখানে বর্তমান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তার পদে বহাল আছেন। বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, জাবির বর্তমান প্রশাসনিক অবস্থা বিবেচনায় নিয়ে এখনই উপাচার্য পরিবর্তনের প্রয়োজন বোধ করেনি সরকার। 

জানা গেছে, উপাচার্য পদ বহাল থাকলেও প্রো-ভিসি (প্রশাসন) ও প্রো-ভিসি (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ পদে পরিবর্তন আসবে। তবে এই নিয়োগ এখনই দেওয়া হচ্ছে না। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর এসব পদে নতুন নিয়োগ দেওয়া হবে বলে জানা যায়। এসব পদে আলোচনায় রয়েছে জাবির একাধিক বিএনপিপন্থী শিক্ষক।

মন্তব্য (০)





image

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করলে সাথে সাথে গ্রে...

দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক ম...

image

‎এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...

image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

  • company_logo