ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক: আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই জন্য ২৮ জনের তালিকা প্রকাশ করেছে বাফুফে।
এই স্কোয়াডের বাইরে রয়েছেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী। কারণ, ভিয়েতনামে সরাসরি দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই জন্য ক্যাম্পে রাখা হয়নি। এদিকে ক্যাবরেরার স্কোয়াডে জায়গা পাননি আলোচিত গোলকিপার আনিসুর রহমান জিকো।
জিকোর অবর্তমানে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা জাতীয় দলের পোস্ট সামলিয়েছেন। কিংসে মেহেদী হাসান শ্রাবণের চেয়ে জিকোর পারফরম্যান্স এই মৌসুমে ভালো। এরপরও তাকে দলে ডাকেননি ক্যাবরেরা। জিকোর সঙ্গে ক্যাবরেরা সম্পর্ক অতটা মধুর নয়।
জিকো ক্যাম্পে ডাক না পেলেও বিশ্বনাথ ঘোষ ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরেছেন। জাতীয় দলে নির্ভরযোগ্য ডিফেন্ডার তিনি। প্রাথমিক দলে থাকলেও একাদশে জায়গা করে নিতে পারেন কিনা দেখার বিষয়।
বাংলাদেশ দল সিঙ্গাপুরে যাওয়ার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচ খেলার জন্য ২১ মার্চ ঢাকা ছাড়ার কথা বাংলাদেশের। এই ম্যাচের জন্য ২২ মার্চ সরাসরি ভিয়েতনাম পৌঁছাবেন হামজা চৌধুরী।
এক নজরে বাংলাদেশ স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইসহাক আকন্দ।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ঈসা ফয়সাল
মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয়, শামিত সোম
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ ...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ...
স্পোর্টস ডেস্ক : গতকাল বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের ইনিংসে...
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমার ভেন...
স্পোর্টস ডেস্ক : বল হাতে শুরুতেই বাংলাদেশের ব্যাটারদের নড়বড়ে অবস্থায় ফেল...

মন্তব্য (০)