• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানি সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনাতে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার এ কথা জানান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইআরআইএস দেনার নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সেই সময় কোনো ধরনের উসকানি ছাড়াই জাহাজটির ওপর হামলা চালানো হয় এবং এতে শতাধিক নৌসদস্য নিহত হন। তিনি বলেন, এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে।

মেজর জেনারেল হাতামি আরও বলেন, আইআরআইএস দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে ৭০টিরও বেশি দেশ তাদের যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরানও ছিল এবং তারা তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা পাঠিয়েছিল।

মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। জাহাজে থাকা ১০৪ জন নৌসদস্যের মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। পরে শুক্রবার এসব মরদেহ তেহরান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo