• খেলাধুলা

বর্ষসেরা বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরে দুর্বার রাজশাহীর হয়ে এক ম্যাচে নিয়েছিলেন সাত উইকেট। ফ্র্যাঞ্চাইজি  টি-টোয়েন্টিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রান খরচায় উইকেটগুলো নেন তাসকিন আহমেদ। 

তারই স্বীকৃতিস্বরূপ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ২০২৫ সালের টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা বোলিংয়ের জন্য নাম ঘোষণা করেছে তাসকিন আহমেদের। বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের নাম ঘোষণা করেছে ওয়েবসাইটটি। 

গত বছর ২ জানুয়ারি মিরপুর শেরেবাংলায় হওয়া ম্যাচে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান।  ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন।  ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে সেদিন টি-টোয়েন্টিতে ৭ উইকেট পান তিনি।

এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন।  অ্যাকারম্যানের পর ২০২৩ সালে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস চীনের বিপক্ষে ৮ রানে পান ৭ উইকেট। 

বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার হিসেবে সেই স্পেলকে ২০২৫ সালের সেরা বোলিংয়ের জন্য ‘মেন্স টি-টোয়েন্টি লিগস বোলিং’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন তাসকিন।

প্রায় ২০টি ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের সেরার অ্যাওয়ার্ড দিচ্ছে ইএসপিএন ক্রিকইনফো। তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তাসকিন আহমেদ।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo