• তথ্য ও প্রযুক্তি

ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : নিরাপদ, উন্মুক্ত ও স্থিতিশীল ইন্টারনেট নিশ্চিতের লক্ষ্যে শুরু হয়েছে আইক্যান৮৫ সম্মেলন। এ আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা। তথ্য প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ এ সম্মেলনটি আয়োজন করেছে ইন্টারনেট কর্পোরেশন ফর এসাইনড নেইম এন্ড নাম্বার (আইক্যান) এবং ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (নিক্সি)। 

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ৭ থেকে ১২ মার্চ পর্যন্ত মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের তৃতীয়দিন সোমবার অনুষ্ঠিত হয় আয়োজনের উদ্বোধন। 

অনুষ্ঠানে বিভিন্ন দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ইন্টারনেট খাতের নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস কৃষনান, মহারাষ্ট্র সরকারের প্রতিনিধি রাজেশ আগারওয়াল; নিক্সির প্রধান নির্বাহী কর্মকর্তা দিভেশ ত্যাগী আইক্যানের বোর্ড চেয়ারম্যান তৃপ্তি সিনহা,  আইক্যানের প্রেসিডেন্ট ও সিইও কুর্তিস লিন্ডকভিস্ত এবং আইক্যানের স্টেকহোল্ডার এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক সামিরন গুপ্তা। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৬ দিনব্যাপী এই ফোরামে ২০০টিরও বেশি সেশনের মাধ্যমে ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস)-এর বিকাশ, সাইবার নিরাপত্তা, ইন্টারনেট গভর্ন্যান্স এবং জেনেরিক টপ-লেভেল ডোমেইন (জিটিএলডি)-এর সম্প্রসারণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

আইক্যানের বোর্ড চেয়ারম্যান তৃপ্তি সিনহা বলেন, বিশ্ব ক্রমেই জটিল এবং অনেক সময় বিভক্ত হয়ে উঠছে। এ কারণে ইন্টারনেটের স্থিতিশীলতা ও অখণ্ডতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, এই বাস্তবতায় কাজের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা, সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট গড়ে তোলার অঙ্গীকারে সবাইকে অবিচল থাকতে হবে। একই সঙ্গে ইন্টারনেট যেন মানবসমাজের বৈচিত্র্যকে প্রতিফলিত করে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

এদিকে কুর্তিস লিন্ডকিভিস্ত বলেন, সপ্তাহব্যাপী বৈঠক থেকে কমিউনিটির অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলোতে বাস্তব অগ্রগতি অর্জনই তার প্রধান লক্ষ্য। 

তিনি আশা প্রকাশ করেন, মুম্বাইয়ের বৈঠক থেকে অংশীজনরা গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য নতুন গতি নিয়ে ফিরবেন। নতুন অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, নিজের দৃষ্টিভঙ্গির গুরুত্বকে ছোট করে দেখার সুযোগ নেই। অভিজ্ঞতা ও নতুন চিন্তার সমন্বয় ঘটলে আইক্যান কমিউনিটি আরও কার্যকরভাবে কাজ করতে পারে, বিশেষ করে যখন আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকা অঞ্চলগুলোর মানুষও এতে যুক্ত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৬ সালের আইক্যান কমিউনিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।এ বছর বিশেষ এ সম্মাননা পেয়েছেন আইক্যান কমিউনিটির দীর্ঘদিনের সদস্য অমৃতা চোধুরী। ইন্টারনেট গভর্ন্যান্সে উল্লেখযোগ্য অবদান এবং আইক্যান কমিউনিটিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আইক্যান প্রেসিডেন্ট ও সিইও কুর্তিস তার হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন।

সপ্তাহজুড়ে এ সম্মেলনের বিভিন্ন সেশনে ইন্টারনেট গভর্ন্যান্সে মাল্টিস্টেকহোল্ডার মডেল-এর গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এই মডেলের আওতায় আইক্যান কমিউনিটি যৌথভাবে নীতিমালা প্রণয়ন, সমাধান বাস্তবায়ন এবং একটি নিরাপদ, স্থিতিশীল ও বৈশ্বিকভাবে সমন্বিত ইন্টারনেট পরিচালনায় কাজ করছে।

মন্তব্য (০)





image

এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ নতুন একটি ফিচ...

image

এক্স হ্যান্ডেলেও করা যাবে মেসেজ, চালু হলো ‘এক্সচ্যাট’

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্কের মালিকানাধীন সামাজিকমাধ্যম এক্স এবার আ...

image

অ্যাপলের সিইও পদে আসছে নতুন মুখ

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট অ্যাপলে শুরু হতে যাচ...

image

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউটিউব ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হ...

image

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনি কোথায় যাচ্ছেন, কতক্ষণ থাকছেন এসব তথ্য আপনার ...

  • company_logo