• লিড নিউজ
  • খেলাধুলা

পাকিস্তানকে ১১৪ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলকে ১১৪ রানেই অলআউট করে দিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৩০.৪ ওভারের বেশি খেলতে পারেনি পাকিস্তান। দলের হয়ে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৭ রান করেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে দেখে শুনে ব্যাটিং করে যায় পাকিস্তান। ৯.৫ ওভার তথা ৫৯ বলে স্কোর বোর্ডে পাকিস্তানের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৪১ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় সফরকারীরা।

বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান। 

দলের এমন চরম বিপর্যয়ে শেষ উইকেটে হাল ধরার চেষ্টা করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ। তিনি লেগ স্পিনার আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন।

শেষ উইকেটে তাদের এই লড়াইয়ের কারণেই ৩০.৪ ওভারে ১১৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। না হয় একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। 

বাংলাদেশ দলের হয়ে নাহিদ রানা ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছরের নভেম্বর-ডিসেম্ভরে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে র‌্যাংকিংয়ে ৮-এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ম পজিশনে।

মন্তব্য (০)





image

ইরানকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিমান হামলা চালাচ্ছে ইরা...

image

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান ...

image

বিশ্বকাপের আগে ইনজুরিতে নেইমার

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব...

image

‘বিশ্বকাপ না খেলতে পারায় হতাশায় পড়েছিলেন ক্রিকেটাররা’

স্পোর্টস ডেস্ক : ভারত ও আইসিসির সঙ্গে সৃষ্ট মনস্তাত্ত্বিক দ্...

image

‎অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক: ইরানের পাঁচ নারী ফুটবল খেলোয়াড় অস্ট্রেলিয়ায় ...

  • company_logo