• লিড নিউজ
  • খেলাধুলা

‘যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন ভারত’

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গতকাল রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ৯৬ রানের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুকে লেখেন, ‘ভারতীয় দলকে অভিনন্দন। অত্যন্ত যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে।’’

এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ৭ উইকেটে সেই হারের পর মুশফিকুর সোশ্যাল মিডিয়ায়  লিখেছিলেন, ‘এটাই আনন্দের। হা হা হা। ভারত সেমিফাইনালে হেরে গিয়েছে।’

বিশ্বকাপের এবারের আসরে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতে খেলতে যায়নি টাইগাররা। যে কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় আইসিসি। 

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo