• খেলাধুলা

‘ভারত ক্রিকেট খেলাটা নষ্ট করে দিয়েছে’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের বড় জয় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে পাকিস্তান থেকে এসেছে কড়া সমালোচনা। সাবেক পেস বোলার শোয়েব আখতার বিতর্কিতভাবে বলেছেন, ভারতের আধিপত্য ক্রিকেটকে ‘নষ্ট করে দিয়েছে।’

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ ভারতের পারফরম্যান্সের প্রশংসা করলেও আখতার ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে ভারতকে সমালোচনা করেছেন। তিনি ভারতকে পাড়ার একটি ‘ধনী ছেলে’র সঙ্গে তুলনা করেছেন।

আখতার বলেন, ‘এটা অনেকটা এরকম যখন পাড়ায় একটা ধনী ছেলে থাকে আর সে গরিব ছেলেদের ডেকে বলে, এসো, ক্রিকেট খেলি। ভারত আমাদের সঙ্গে ঠিক এটাই করছে। তারা ক্রিকেটটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে।’

ফাইনালের আগে শোয়েব আখতার ভিন্ন কথা বলেছিলেন। ভারতকে ফেভারিট বললেও তিনি বলেছিলেন নিউজিল্যান্ড জিতুক সেটাই তিনি চান।

আখতার আগে বলেছিলেন, ‘মনে হচ্ছে নিউজিল্যান্ড ভারতের সামনে চাপে পড়ে যেতে পারে। কিন্তু ভারতের ওপরেও দেড়শো কোটি মানুষের চাপ আছে। আহমেদাবাদেই তারা অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল। সব মিলিয়ে ভারতকেই বিজয়ী দেখছি, কিন্তু ক্রিকেটের স্বার্থে এখন নিউজিল্যান্ডের এই বিশ্বকাপ জেতার সময় এসে গেছে।’

সমালোচনার মাঝেও আখতার ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন। কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করেছেন। বলেছেন, এই বিশ্বাস বড় টুর্নামেন্টে বিশাল পার্থক্য তৈরি করতে পারে।

মন্তব্য (০)





image

‘যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন ভারত’

স্পোর্টস ডেস্ক : গতকাল রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম...

image

বিশ্বকাপ ফাইনালে ভারতের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রানের রেকর্ড...

image

বিশ্বকাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে মুখোমুখি ভারত-...

image

‘পাকিস্তান সিরিজে নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার বা...

image

ছক্কার রেকর্ডে রান পাহাড়ে ভারত, ইংল্যান্ডের লক্ষ্য ২৫৪

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে রে...

  • company_logo