• আন্তর্জাতিক

ট্রাম্পকে ইরানে হামলার এখতিয়ার কে দিয়েছে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এতে চরম ক্ষুব্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও বিলিয়নিয়ার খালাফ আহমদ আল হাবতুর।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এই আমিরাতি বিলিয়নিয়ার প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমাদের অঞ্চলকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে আনার অধিকার আপনাকে কে দিয়েছে? আর কোন ভিত্তিতে আপনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন?’

হাবতুর আরও বলেন, ‘ট্রিগার টেপার আগে আপনি কি এর আনুষঙ্গিক ক্ষয়ক্ষতির হিসাব করেছেন? আপনি কি ভেবে দেখেছেন যে এই সংঘাত বৃদ্ধির ফলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের দেশগুলোই!’

চিঠিটি আমিরাতের জন্য একটি বিরল জনসমক্ষে ভিন্নমত প্রকাশের ঘটনা, যেখানে সাধারণত রাজনৈতিক উদ্বেগগুলো ব্যক্তিগত পর্যায়ে জানানো হয়। এটি এই অঞ্চলের ক্রমবর্ধমান অস্বস্তিকেও প্রতিফলিত করে যে, আমেরিকার যুদ্ধের ধকল মূলত উপসাগরীয় দেশগুলোকেই পোহাতে হচ্ছে।

হাবতুর আরও যোগ করেন, এ অঞ্চলের মানুষেরও প্রশ্ন করার অধিকার আছে। এটি কি কেবল আপনার একার সিদ্ধান্ত ছিল? নাকি এটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের চাপের ফল?

তিনি বলেন, আপনি জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) এবং আরব দেশগুলোকে এমন এক বিপদের মুখে ঠেলে দিয়েছেন, যা তারা বেছে নেয়নি। আল্লাহর রহমতে আমরা শক্তিশালী এবং নিজেদের রক্ষা করতে সক্ষম, আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমাদের সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়; আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার অনুমতি আপনাকে কে দিয়েছে?

তিনি আরও বলেন, শান্তি ও স্থিতিশীলতার নামে আপনি যে বোর্ড অব পিস উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন, তার কালি শুকানোর আগেই আমরা এক সামরিক উত্তজনা মোকাবিলা করছি, যা পুরো অঞ্চলকে বিপন্ন করে তুলছে। তাহলে উদ্যোগগুলো কোথায় গেল? আর শান্তির নামে নেওয়া সেই অঙ্গীকারগুলোর পরিণতিই বা কী?

সূত্র: মিডল ইস্ট আই।

মন্তব্য (০)





image

‎কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হলো অং সান সু চিকে ‎

নিউজ ডেস্কঃ মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ...

image

এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ এখন হরমুজ প্রণালিতে গিয়ে ঠেক...

image

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ-চোরাচালান ঠেকাতে এক...

image

‎হরমুজ প্রণালিতে আটকে আছেন ২ হাজার ৪০০ নাবিক, বাড়ছে মানবি...

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে হরম...

image

বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বৃহস্পতিবার

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়...

  • company_logo