• শিক্ষা

জামালপুরে সহজপাঠ ফাউন্ডেশনের ৩য় শিশুপাঠাগার উদ্বোধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানসমৃদ্ধ করতে জামালপুরের সরিষাবাড়িতে যাত্রা শুরু করলো সহজপাঠ ফাউন্ডেশনের ৩য় শিশুপাঠাগার। 

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামে অবস্থিত ‘গ্লোরী মডেল স্কুল’-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পাঠাগারটি উদ্বোধন করা হয়।

শিশুদের সৃজনশীল বিকাশ ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ উদ্ভাবক, জাতীয় পরিবেশ পদক ২০১৮ প্রাপ্ত এবং সাউদার্ন ইউনিভার্সিটির রিসার্চার জনাব তৌহিদুল ইসলাম। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "একটি বই কেবল তথ্যের উৎস নয়, বরং এটি শিশুর চিন্তাজগৎকে প্রসারিত করে। সহজপাঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়াতে অনন্য ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন গ্লোরী মডেল স্কুলের পরিচালক রাশিদুল হাসান মিতুন। তিনি তার বক্তব্যে বলেন, "আমাদের স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই পাঠাগারটি একটি বড় শক্তি হিসেবে কাজ করবে। পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞানের বিশাল জগতের সাথে আমাদের শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য সহজপাঠ ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জানাই। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে।"

সহজপাঠ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ তার বক্তব্যে বলেন, "সহজপাঠ ফাউন্ডেশন চায় প্রতিটি শিশুর হাতে মানসম্মত বই পৌঁছে দিতে। এই ৩য় শিশুপাঠাগারটি আমাদের সেই লক্ষ্যেরই একটি বড় মাইলফলক।" অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সহজপাঠ ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও পাঠাগার ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত এই পাঠাগারটি গ্লোরী মডেল স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিশুদের মাঝেও বই পড়ার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo