• তথ্য ও প্রযুক্তি

ভূমিকম্পের পর স্মার্টফোনেই পাবেন আফটারশকের সতর্কবার্তা

  • তথ্য ও প্রযুক্তি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। গত শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে অনুভূত একটি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। কম্পন অনুভূত হতেই বহু মানুষ বহুতল ভবন থেকে দ্রুত নিচে নেমে আসেন এবং বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎প্রযুক্তির অগ্রগতির কারণে এখন স্মার্টফোনেই ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া সম্ভব। এমনকি মূল ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক সম্পর্কেও অ্যালার্ট দিতে পারে স্মার্টফোন।
‎
‎গুগলের ক্রাইসিস রেসপন্স ওয়েবপেজের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম নামের একটি সুবিধা ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন ভূমিকম্প শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে পারে। কাছাকাছি এলাকায় ভূমিকম্প শুরু হলে কয়েক সেকেন্ড আগেই এ অ্যালার্ট পাওয়া যায়, যা নিরাপদ স্থানে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় দিতে পারে।
‎
‎গুগলের পাশাপাশি আরও কিছু অ্যাপেও ভূমিকম্প সতর্কবার্তার সুবিধা রয়েছে। তবে অনেক সময় ফোনে এ নোটিফিকেশন বন্ধ থাকায় ব্যবহারকারীরা সতর্কবার্তা পান না। সেটিংস চালু করলে পরবর্তী ভূমিকম্পে সহজেই অ্যালার্ট পাওয়া যাবে। এজন্য ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
‎
‎যেভাবে চালু করবেন ভূমিকম্প অ্যালার্ট
‎
‎ফোনের সেটিংস অপশনে যান
‎সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নির্বাচন করুন
‎আর্থকোয়াক অ্যালার্টস অপশনটি চালু করুন
‎সঙ্গে এমার্জেন্সি এসওএস অপশনটিও অন করে রাখুন। এ সেটিংস চালু থাকলে ভূমিকম্প বা আফটারশকের সময় স্মার্টফোন থেকেই দ্রুত সতর্কবার্তা পাওয়া যাবে, যা জরুরি মুহূর্তে নিরাপদে সরে যেতে সহায়তা করতে পারে।

মন্তব্য (০)





image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

১

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

image

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ কর...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ত...

image

‎১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ...

  • company_logo