• লিড নিউজ
  • খেলাধুলা

শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তনাকে নিয়েই ‘রসাতলে’ গেল। আজকের ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়ে যায়। যে কারণে পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার আজকের ম্যাচটি ছিল গুরুত্বহীন।

জিতলে হয়তো ২ পয়েন্ট পেত শ্রীলংকা। কিন্তু তারা জিততেও পারেনি, আবার পাকিস্তানকে সেমিফাইনালেও যেতে দেয়নি। তার মানে শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘‘রসাতলে’’ গেল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে যেতে হলে আজ শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে হতো পাকিস্তানকে। কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হওয়ায়; সেমিফাইানলে চলে যায় নিউজিল্যান্ড। পাকিস্তান ৫ রানে জয় পেলেও সেমিফাইনালে যেতে পারেনি। তার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

আজ শনিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২১২ রানের পাহাড় গড়ে পাকিস্তান।দলের হয়ে শাহিবজাদা ফারহান ও ফখর জামান ব্যাটিং তাণ্ডব চালান। ১০০ রান করেন ফারহান। তিনি বিশ্বকাপের এক আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই সেঞ্চুরির রেকর্ড গড়েন। ৮৪ রান করেন ফখর জামান।

পাকিস্তানের ইনিংস শেষে আইসিসি জানায় সেমিফাইনালে যেতে হলে শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে হবে। কিন্তু সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান সেটি করতে পারেনি। 

শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা ৩১ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। শেষ বলে ছক্কা হাঁকাতে না পরায় ৫ রানে হেরে যায় শ্রীলংকা। পাকিস্তান জয় পেলেও সেমিফাইনালের আগেই বিদায় নেয়। 

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo