• আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এখন কোথায়?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের নিরাপত্তা কাঠামো ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হচ্ছে? আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

 

সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, খামেনি ইতিমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

 

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে পূর্বঘোষণা ছাড়াই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তেহরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

 

স্থানীয়রা বিস্ফোরণ শুনেছেন এবং আশেপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

 

ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরসহ তেহরানের কেন্দ্রীয় অংশের কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। হামলার পর ইরান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

 

একজন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ সামরিক অভিযান কয়েক মাস ধরে পরিকল্পিত ছিল এবং কয়েক সপ্তাহ আগেই এর সময় নির্ধারণ করা হয়।

 

ইসরাইল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। নিরাপত্তা সূত্র বলছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো আলোচনার সুযোগ নেই।

 

এরপরই সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা ইসরাইলি সীমান্ত থেকে দেখা দেয়। ইতোমধ্যে ইসরাইলের আকাশসীমা বন্ধ করা হয়েছে এবং সতর্কবার্তা জারি করা হয়েছে।

 

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে এসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে অংশ নিয়েছিলেন। তবে এখন পরিস্থিতি আরও উত্তেজক এবং সংঘর্ষ অনিবার্য বলে মনে করা হচ্ছে।

মন্তব্য (০)





image

এখনো অক্ষত ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র, কার্যকর ড্রো...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী...

image

ইরানে প্রবেশ করল মার্কিন বাহিনী, চলছে তুমুল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান...

image

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা, ...

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে কৃষ...

image

‎ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্ব...

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্...

image

চাইলে খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারি: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্য...

  • company_logo