ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে একিবারে খাদের কিনারায় পাকিস্তান ক্রিকেট দল। সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। যে কারণে সেই ম্যাচ থেকে ১ পয়েন্টের বেশি পায়নি তারা।
সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায়।
আজ পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। আজ তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। শ্রীলংকা সুপার এইটে টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। আজ যদি শ্রীলংকা জিতে যায় তাহলে তারা পাকিস্তানকে নিয়েই ডুববে।
তবে খাদের কিনারায় চলে যাওয়া পাকিস্তান; ১৯৯২ সালের মতো গর্জে উঠবে সেই প্রত্যাশাই করছেন ভক্ত-সমর্থকরা।
১৯৯২ সালের বিশ্বকাপে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই খাদের কিনায় দাঁড়িয়ে ছিল পাকিস্তান। সেই অবস্থা থেকে দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়াই নয়, দলকে শিরোপা উপহার দেন অধিনায়ক ইমরান খান।
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দেখানো পথেই সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান; অবিশ্বাস্য পারফরম্যান্সে কামব্যাক করবে সেই প্রত্যাশা পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)